শার্শায় মরা গরুর মাংস জব্দ : জরিমানা আদায় - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় মরা গরুর মাংস জব্দ : জরিমানা আদায়


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শায় দুই মন মরা গরুর মাংস বিক্রিকালে জনতা হাতে-নাতে কসাইসহ সহযোগিকে আটক করে। পরে স্থানীয় বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শার্শা উপজেলার নিজামপুর বাজারে। আটক কসাই সূবর্ণখালী গ্রামের আলী ফকির (৪৩) ও সহযোগি ছোট নিজামপুর গ্রামের শুকুর আলী (৪৮)।স্থানীয় সূত্রে জানা যায়, নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া কলোনীপাড়া এলাকার মাংস বিক্রেতা ইদ্রিস আলী। তিনি বুধবার সকাল ৭টার দিকে অজ্ঞাত স্থান থেকে একটি মরা গরু জবাই করে ঐ মাংস পাইকারী দরে কিনে নিজামপুর বাজারের কসাই আলী ফকির নিয়ে আসে বিক্রি করার জন্য। এসময় মাংস দুর্গন্ধযুক্ত ও বিকৃত চেহারার হওয়ায় তা দেখে ক্রেতা সাধারণের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। এরপর স্থানীয় লোকজনের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে বাজার কমিটি ও স্থানীয় ইউপি সদস্যসহ নেতাকর্মীদের জানান।স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, সকালে বাজারের কসাই আলী ফকিরের মাংসের দোকানে মাংস কিনতে যেয়ে দেখি পঁচা। সাথে সাথে দুই মন মাংসসহ তাদের আটক করা হয়। পরে স্থানীয় নিজামপুর বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে এবং ঐ মাংস ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

মরা গরুর মাংস স্বীকার করে কসাই আলী ফকির বলেন,আমি গোড়পাড়ার কসাই ইদ্রিস আলীর কাছ থেকে মাংস এনে বিক্রি করি।নিজামপুর বাজার কমিটির সভাপতি শাহাজান তরফদার বলেন, আলী কসাই বাইরে থেকে মাংস এনে বাজারে বিক্রি করে থাকে। সে প্রায়ই এ ধরনের কাজ করে আসছে। আজ বুধবার সকালে মরা গরুর মাংস বিক্রিকালে জনতার হাতে আটক হয়। পরে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।গোড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আকরাম হোসেনের কাছে মরা গরুর মাংসসহ কসাই আটকের কথা জানতে চাইলে তিনি বলেন, ওটা শুনেছিলাম। এটা মুলত: ইউএনও স্যারদের কাজ, আমার কাজ না ওইজন্য আমি যাইনি।

Top