দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহিলা জাতীয়তাবাদী দলের বিক্ষোভ সমাবেশ ॥ মিছিলে পুলিশের বাধা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহিলা জাতীয়তাবাদী দলের বিক্ষোভ সমাবেশ ॥ মিছিলে পুলিশের বাধা


খোকন হাওলাদার, বরিশাল:দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে তাদের বাধা দেয় পুলিশ।সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর এবং জেলা (উত্তর) মহিলা দলের উদ্যোগে সোমবার (১৪ মার্চ) সকাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় মহিলা দল সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপি’র বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং সাবেক সংরক্ষিত কাউন্সিলর তাসলিমা কালাম পলিসহ অন্যান্যরা। সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ কাঁচা তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদর্শন করে।বক্তারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে মহিলা দল নেতাকর্মীরা মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে তাদের বাধা দেয় পুলিশ।এদিকে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

Top