বেনাপোলে ফসলি জমিতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ফসলি জমিতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন জায়গায় ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। হুমকির মধ্যে পড়েছে আশপাশের বসতবাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্র গুলো অবাধে বালু উত্তোলন করছে।প্রশাসনিকভাবে বিধিনিষেধ থাকলেও আইন অমান্য করে এভাবেই বালু উত্তোলন করা হচ্ছে শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে। কোথাও অসহায় মানুষের ফসলি জমি দখল করে আবার কোথাও গরীব কৃষককে আর্থিক লোভ দেখিয়ে মাটি ও বালু উত্তোলন করছে কিছু প্রভাবশালীরা। সাধারণ মানুষের জমি কেনার কথা বলে অল্প টাকায় কিনে নেওয়ার চেষ্টা করে তারা। প্রস্তাবে রাজি না হলে তাদের নানাভাবে হয়রানি ও হুমকি ধামকি প্রদান করে তারা।

এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, মাসের পর মাস বালু এভাবে বালু উত্তোলন চলছে। অনেকে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যায় না। প্রকাশ্যেই বালু উত্তোলনের কাজ চলছে আবার উত্তোলিত বাবালু নির্দিষ্ট জায়গায় রেখে বিক্রি করা হলেও কারো যেন নজরই পড়ছেনা। ভূমিদস্যুদের অত্যাচারে আমাদের এক প্রকার নাজেহাল অবস্থা। জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টির জন্য প্রশাসনের কাছে সঠিক বিচার কামনা করছি।অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, ফসলি জমি থেকে বালু উত্তোলন সম্পুর্ন ভাবে নিষিদ্ধ। বালু উত্তোলর কারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top