আরিফুল ইসলাম বাবু বরিশাল নাগরিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আরিফুল ইসলাম বাবু বরিশাল নাগরিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত


প্রেস বিজ্ঞপ্তিঃ আরিফুল ইসলাম বাবু বরিশাল নাগরিক সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি মনোনীতবরিশাল নাগরিক সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু বরিশাল নাগরিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন। সংগঠনের সভাপতি মারুফ আহমেদ মল্লিক ১২ মে পর্যন্ত সাংগঠনিক ছুটি নিয়েছেন। বিধি মোতাবেক সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনার পর ১৫তম কার্যকরী পরিষদের সভায় আরিফুল ইসলাম বাবুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছেন সংগঠনের সভাপতি মারুফ আহমেদ। মারুফ আহমেদ মল্লিকের পক্ষে আগামী ২ মাস তিনি সংগঠনের সকল কাজ সম্পন্ন করবেন। এদিকে বরিশাল বরিশাল নাগরিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আরিফুল ইসলাম বাবু বরিশাল নাগরিক সংসদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। তিনি বরিশাল নাগরিক সংসদ এর কার্যকরী সদস্য ও বর্তমান কমিটির ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে তিনি অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং স্বাস্থ্যসেবাদানকারী সেচ্ছাসেবী সংস্থায় দায়িত্ব পালন করছেন। তিনি ব্যক্তিগত এবং সাংগঠনিক উদ্যোগে তিন হাজারেরও বেশি সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। তিনি বরিশাল নাগরিক সংসদের মেডিকেল টিমের প্রধান।ব্যক্তি জীবনে তিনি সৎ, দক্ষ, উদার ও যোগ্য সংগঠক । সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করছেন তিনি। সমাজিক কাজে তিনি নিবেদিত প্রাণ। খেলাধূলা, সংস্কৃতি চর্চা ও মানবসেবার কাজে তিনি সাধ্যমত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দান করতে চেষ্টা করেন।বর্তমানে তিনি ডেকো গ্রুপে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন) এর ভাইস চেয়ারম্যান ও পরিচালক (স্বাস্থ্য) হিসেবে দায়িত্ব পালন করছেন।

Top