কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে যুবক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে যুবক


আলোকিত বার্তা:মাদারীপুরের কালকিনিতে এক কলেজছাত্রী (১৯) ধর্ষণ মামলায় আমিনুল ইসলাম সরদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা দায়েরর পর শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।আমিনুল ইসলাম পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের সরোয়ার আলম সরদারের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম সরদারের সঙ্গে প্রায় এক বছর পূর্বে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের কলেজপড়ুয়া এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে গত ১৯ জানুয়ারি ওই শিক্ষার্থীর বাড়িতে দেখা করতে যায় আমিনুল ইসলাম। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে জোর করে একাধিকবার ধর্ষণ করে আমিনুল।কালকিনি থানার এসআই অনিমা বাড়ৈ বলেন, ধর্ষণ মামলায় আমিনুলকে গ্রেফতার করে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Top