বেনাপোলে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ২ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে।বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে বেনাপোল সীমান্তের নারানপুর নতুন পাড়া থেকে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেন দুই সন্ত্রাসীকে।আটক আসামীরা হলেন, বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল রউফ (৪০) বেনাপোল বন্দর থানার মানকিয়া হাটখোলা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে আব্দুল রহিম (৩৫)।

আসামী আব্দুল রউফের বিরুদ্ধে এর আগে ৯ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা পরিকল্পনা করছে।পরে অভিযান চালিয়ে সন্ত্রাসী আব্দুল রউফ ও আব্দুল রহিমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হবে।

Top