বরিশালে যুবকের লাশ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে যুবকের লাশ উদ্ধার


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া গ্রাম থেকে মোঃ ফাহিম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে বুধবার (০৯ মার্চ) দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ জানায়, ওই গ্রামের ইমান আলীর ছেলে ফাহিম অভাবের সংসারে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় থানা পুলিশ নিহত ফাহিমের লাশ উদ্ধার করে।

থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Top