বরিশালে বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মুুত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মুুত্যু


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার রহমতপুর এলাকায় বুধবার (০৯ মার্চ) সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সে ওই এলাকার আলী আজম খানের ছেলে ও রহমতপুর বাসষ্ট্যান্ড এলাকার সেবা মেডিসিন নামের ফার্মেসীর মালিক ছিলেন।

রফিকুলের স্বজন আলী আহমেদ জানান, সকাল সাড়ে আটটার দিকে রফিকুল ইসলাম নিজ বাসার পানির মোটর ছাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Top