শার্শায় ইজিবাইক ও ট্রলি সংঘর্ষ : আহত ৫ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় ইজিবাইক ও ট্রলি সংঘর্ষ : আহত ৫


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ইজিবাইক ও মাটিবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।সোমবার (৭ মার্চ) বিকালে উপজেলার বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোড়দো দোলইপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আলীম হোসেন (৩২), ফজলুর রহমানের স্ত্রী আনজুয়ারা খাতুন (৪৮), একই গ্রামের দাউদের স্ত্রী তাসলিমা (৪০), শওকত সরদারের ছেলে আলমগীর (৪০) এবং খোড়দো পাকুড়িয়া গ্রামের মৃত কিয়াম উদ্দীনের ছেলে ইজিবাইক চালক সরোয়ার (৪০)।

আহত আলীম হোসেন বলেন, কলারোয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগআঁচড়া টিএনটি অফিসের সামনে পৌঁছালে হঠাৎ নাভারণগামী একটি মাটিবোঝায় ট্রলি গাড়ির সামনে চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকসহ আমরা তিনজন আহত হই। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে বাগআঁচড়ার সাতমাইল জোহরা মেডিকেল সেন্টারে ভর্তি করেন।জোহরা মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান হাবিব জানান, আহতরা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশংকামুক্ত বলে তিনি জানান।

Top