বেনাপোলে ২শ' বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ২শ’ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. সোহাগ হোসেন (২৫) নামে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।সোমবার (৭ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ দৌলতপুর গ্রামের শাহ আলম হোসেনের ছেলে। উদ্ধারকৃত মাদকের মুল্য চার লাখ টাকা।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোলে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগকে গ্রেফতার করে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।

Top