বরিশালে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে রবিবার (০৬ মার্চ) সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলা কমিটি এই প্রতিযোগীতার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন জানান, জেলার ১০ উপজেলার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৫টি একক এবং ১৬টি দলীয় ইভেন্টে অংশ নিয়েছে। জেলা পর্যায়ে নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতা করবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা খুলনা অঞ্চলের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেবে।

Top