শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। শনিবার রাতে যশোর বেনাপোল হাইওয়ে সড়কের শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শার্শার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আশরাফুল (৩২) ও একই গ্রামের আঃ খালেকের ছেলে মইন উদ্দীন (২৮)।স্থানীয়রা দূর্ঘটনায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত দুইজনের অবস্থা আশংকাজনক। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, রাত আনুমানিক সাড়ে ৭ টার সময় দুই দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী শ্যামলাগাছি নামক স্থানে একে অপরের সাথে ক্রসিংয়ের সময় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর দুইজন আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থাও আশংখাজনক। নিহতদেরকে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়।

Top