বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ ফেনসিডিল উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ ফেনসিডিল উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১টি পিস্তল ২টি ম্যাগাজিন ৭ রাউন্ড ও ১৯৭ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি।বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকা থেকে এ চালানটি উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মুনজুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে মেইন পিলার ১৭/৭ এস ১২২ আর পিলার শূন্য লাইন হইতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া আলাউদ্দিন এর আমবাগান এর পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আবুল কাশেম একটি টহল দল নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র চালান টি উদ্ধার করেন।

Top