সাংবাদিক আব্দুল হামিদের স্মরণে আলোচনা ও দোয়া মোনাজাত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সাংবাদিক আব্দুল হামিদের স্মরণে আলোচনা ও দোয়া মোনাজাত


হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আব্দুল হামিদ এর স্মরণে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।২৮ ফেব্রুয়ারি বাদ আছর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।সভা পরিচালনা করেন হিজলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমনুর রহমান সোহাগ।

মরহুম সাংবাদিক আবদুল হামিদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হিজলা উপজেলা সদর বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হিজলা নৌ পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে, হিজলা প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরী, হিজলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার, হিজলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন তালুকদার, সাধারণ সম্পাদক তালুকদার মামুন, মরহুম সাংবাদিক আব্দুল হামিদ এর ছোট ভাই মোহাম্মদ টিপু সুলতান সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী মহসিন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সাদ্দাম সহ সাংবাদিক নেতারা।বক্তারা তাদের বক্তব্যে বলেন সাংবাদিক আবদুল হামিদ আমাদের মাঝে অমর হয়ে বেঁচে থাকবে। এছাড়াও সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ছিল আছে থাকবে।

Top