বেনাপোলে ১০ হাজার পিছ ইয়াবা সহ চিহিৃত মাদক ব্যবাসায়ি আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ১০ হাজার পিছ ইয়াবা সহ চিহিৃত মাদক ব্যবাসায়ি আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল বাজার থেকে চিহিৃত মাদক ব্যবসায়ি আলাউদ্দিন বাবু ১০ হাজার পিছ ইয়াবা সহ আটক হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় তাকে বেনাপোল বাজারের সুন্দরবন কুরিয়ার সামনে থেকে আটক করে যশোর র‌্যাব সদস্যরা। এসময় তার বাইসেকেলে ঝুলানো একটি ব্যাগ থেকে ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।আলাউদ্দিন বাবু বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে।

যশোর র‌্যাব- ৬ এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে বাবুকে বেনাপোল বাজারের সুন্দরবন কুরিয়ার সামনে থেকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদের জন্য যশোর নিয়ে যাওয়া হবে। পরে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

Top