বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত


খোকন হাওলাদার, বরিশাল:গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ শ্লোগান নিয়ে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২ পালিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর উত্তর আলেকান্দায় জেলা পরিসংখ্যান অফিস চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা পরিসংখ্যান অফিস সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

মেহেন্দিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন মোহাম্মদ রাশেদ, বানারীপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রহমানসহ পরিসংখ্যান অফিসের অন্যান্য কর্মকর্তারা। সভায় পরিসংখ্যান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

Top