বেনাপোলে পাসপোর্টধারী যাত্রী সেবায় হুইল চেয়ার উপহার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পাসপোর্টধারী যাত্রী সেবায় হুইল চেয়ার উপহার


মোঃসাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী অসুস্থ্য যাত্রীদের সেবায় হুইল চেয়ার উপহার দিয়েছেন বন্দরের নিরাপত্তা সংস্থ্যা পিমা।রোববার সকালে বন্দর প্যাছেঞ্জার টার্মিনালে বন্দর কর্তৃপক্ষের হাতে এ উপহার তুলে দেন পিমার সিকিউরিটি অফিসার মিজানুর রহমান।বেনাপোল বন্দর পরিচালক মনিরুজ্জামান জানান, অসুস্থ্য যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে এজন্য বন্দরের প্যাছেঞ্জার টার্মিনালে আগে থেকেই বেশ কয়েকটি হুইল চেয়ার রয়েছে। নিরাপত্তা সংস্থ্যা পিমার পক্ষ্য থেকে দুটি হুইল চেয়ার উপহার এসেছে। এতে যাত্রী সেবা আরো বাড়বে।

জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে মেডিকেল,বিজনেস ও শিক্ষা ভিসায় বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত চলছে। ট্যুরিষ্ট ভিসা ২০২০ সালের ১৩ মার্চ থেকে বন্ধ রয়েছে। বর্তমানে ভারত যেতে ও ভারত থেকে ফিরতে যাত্রীদের ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগছে। তবে করোনা টিকার বুস্টার ডোজ গ্রহনকারীদের ভারত যেতে করোনা পরীক্ষা করা লাগছে না।

Top