বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে সাংবাদিক রাকিব - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে সাংবাদিক রাকিব


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বরিশাল থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল ক্রাইম নিউজ’র প্রকাশক এবং ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সাধারণ সম্পাদক খন্দকার রাকিবকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ (২৭ ফেব্রুয়ারি) রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ফারুক হোসেন তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এই মামলার বাদী বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, করোনা দুর্যোগকালীন জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের পক্ষে ত্রাণ দিতে গিয়ে এক তরুণীকে ধর্ষণচেষ্টা করেন বলে সারফরাজ আহম্মেদ নামের একটি ফেসবুক আইডি থেকে অভিযোগ তোলা হয়। ছবি সংবলিত সেই পোস্টটি ভাইরাল হলে ২০২০ সালের ২১ এপ্রিল খন্দকার রাকিব তার মালিকানাধীন বরিশাল ক্রাইম নিউজ অনলাইন পোর্টালে এ নিয়ে ‘বরিশালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ত্রাণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রচার করেন। এই সংবাদে ছাত্রলীগ নেতা ক্ষুব্ধ হয়ে পত্রিকাটির সম্পাদক এসএন পলাশ, প্রকাশক খন্দকার রাকিবসহ ৭জনের বিরুদ্ধে ২৪ এপ্রিল বরিশাল কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।থানা পুলিশ মামলাটি তদন্ত করে সকল আসামিকে অব্যাহতি চেয়ে শুধু মাত্র খন্দকার রাকিবের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। সেই মামলায় রোববার (২৭ ফেব্রুয়ারি) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।

Top