লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া এ মাহফিলে উদ্বোধনী আম বয়ান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া এ মাহফিলে উদ্বোধনী আম বয়ান


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বরিশালের ঐতিহাসিক চরমোনাই দরবার শরীফে জুমার নামাজ বাদ আম বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক ওয়াজ-মাহফিল আজ শুরু হয়েছে। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া এ মাহফিলে উদ্বোধনী আম বয়ান করেন চরমোনাই পীর সাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এই মাহফিলকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগমন ঘটেছে। দেশের বাইরে থেকেও বিপুল সংখ্যক মুসল্লি চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছেন। তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিকতা হয়েছে বাদ জুমা থেকে। চরমোনাই ময়দানে কয়েক লাখ মুসলমান একসাথে আদায় করেছেন জুমার নামাজ। এতে ইমামতি করেন চরমোনাই পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।আম বয়ানে দেশ ও জাতীর শান্তি কামনা করে পীর সাহেব বলেনÑ শুধু মাহফিলে আসলেই হবে না, সার্বক্ষণিক জিকিরে-ফিকিরে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ’র সান্নিধ্য পেতে হলে সবার আগে ঈমানকে মজবুত করতে হবে। কলবে আল্লাহ’র জিকির ধারণ করতে হবে। দুনিয়ার আরাম-আয়েশ ভুলে গিয়ে জিকির এবং ঈমানের সাথে চলাফেরা করলে আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভব বলে স্মরণ করিয়ে দেন তিনি।

Top