বরিশালে যাত্রীবাহী ট্রলারডুবি, নিহত ৩ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে যাত্রীবাহী ট্রলারডুবি, নিহত ৩


খোকন হাওলাদার, বরিশাল:ব‌রিশা‌লে যাত্রীবাহী ট্রলার ডু‌বে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সা‌র্ভিস। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররা‌তে সদর উপজেলার চর‌মোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদী‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।

ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার খোর‌শেদ আলম বুধবার দুপুর ১টার দিকে ব‌লেন, শেষ রা‌তের দি‌কে ট্রলার‌টি ডু‌বে যায়। সকা‌লে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার অ‌ভিযান শুরু করা হয়। চারজ‌নের নি‌খোঁজের খবর ছি‌ল আমা‌দের কা‌ছে। ই‌তোম‌ধ্যে তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসনাত জামান ব‌লেন, ‌সিরাজগঞ্জ থে‌কে ট্রলা‌রে ক‌রে চর‌মোনাই মাহ‌ফি‌লের উ‌দ্দে‌শে আস‌ছি‌ল কিছু মুসল্লি। চর‌মোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছা‌লে ট্রলার‌টি ডু‌বে যায়। কিন্তু কতজন যাত্রী নি‌য়ে ডু‌বে‌ছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি। তিনজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। নাম-প‌রিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।

Top