সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করল বিএনএসডি ফাউন্ডেশন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করল বিএনএসডি ফাউন্ডেশন


প্রেস বিজ্ঞপ্তি: নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করল বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(বিএনএসডি ফাউন্ডেশন বিএনএসডি ফাউন্ডেশন। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিএনএসডিএফ-আমাদের বিদ্যালয় কাশিপুর নামক স্কুল কার্যক্রম শুরু করে সংস্থাটি। আজ বরিশাল নগরীর বাঘিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ” বিএনএসডিএফ-আমাদের বিদ্যালয়” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন) এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক(প্রশাসন) জাহাঙ্গীর আলম, পরিচালক সাব্বির হোসেন, উপপরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা এবং ফাউন্ডেশনের সদস্য সাদেকুর রহমান।

বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক বলেন, আমরা শহর ও গ্রামের স্কুল ঝড়েপড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে চাই। সমাজের প্রতি এবং প্রতিবশীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনএসডি ফাউন্ডেশন বরিশাল নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছে। আমরা কয়েকটি ধাপে মহানগরীর বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পাচটি স্কুল চালু করতে চাই। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই। আশা করি আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল হতে পারব।

Top