আগৈলঝাড়ায় বিদেশি মদসহ নারী বিক্রেতা আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আগৈলঝাড়ায় বিদেশি মদসহ নারী বিক্রেতা আটক


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে বিভিন্ন ব্যান্ডের দেশি- বিদেশি মদ, চোলাই মদ ও মদ তৈরির উপকরনসহ এক নারী বিক্রেতাকে আটক করা হয়েছে।শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রাম থেকে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা।বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকাল গ্রামের শৈলেন মালাকারের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বসত ঘর তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৮০ বোতল দেশি-বিদেশি মদ, ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির চারশ’ লিটার উপকরনসহ গৃহকর্মী মালা মালাকারকে (৩৫) আটক করা হয়।

Top