বরিশালে অন্তঃস্বত্ত্বা নারীকে পিটিয়ে আহত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে অন্তঃস্বত্ত্বা নারীকে পিটিয়ে আহত


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামে বিরোধপূর্ণ সম্পত্তির গাছ কাটায় বাধা দেওয়ায় রেখা বেগম (২৮) নামের ৬ মাসের অন্তঃস্বত্ত্বা এক নারীকে বেধরক পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যপারে শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) রাতে আহত ওই নারীর স্বামী মো. মর্তুজা খান বাদী হয়ে সুজন খান (৩০) ও তার পিতা জাহাঙ্গির খান (৮০) কে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের মর্তুজা খানের সঙ্গে একই বাড়ির জাহাঙ্গির খানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ১৮ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গির খান ও তার ছেলে সুজন খানসহ তাদের লোকজন মর্তুজা খানের পৈত্রিক সম্পত্তিতে তার রোপিত মেহগিনিসহ বিভিন্ন প্রজাতের গাছ কেটে নেয়। এসময় তাদেরকে বাধা দিতে গেলে মর্তুজা খানের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রেখা বেগমকে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করা হয়। এসময় তার ডাক-চিৎকারে বাড়ির অন্যরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে।বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top