ঝালকাঠি জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজের অভিবাধন গ্রহণ এবং রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ঝালকাঠি জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজের অভিবাধন গ্রহণ এবং রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন


১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুলিশ লাইন্স ঝালকাঠিতে বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণ করেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয়। অতঃপর তিনি ঝালকাঠি জেলা রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন এবং ঝালকাঠি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্তে বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। উক্ত সভায় তিনি ঝালকাঠি জেলার সকল থানা থেকে আগত অফিসার ইনচার্জদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন জনাব ফাতিহা ইয়াসমিন, পুলিশ সুপার, ঝালকাঠি; জনাব মোঃ কাজী ছোয়াইব, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; জনাব মোঃ মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপারের কার্যালয়, ঝালকাঠি; জনাব প্রশান্ত কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠিসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Top