বরিশালে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান


খোকন হাওলাদার, বরিশাল:স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশাল জেলার ১৬ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারী মুক্তিযোদ্ধাদের হাতে এ সম্মাননা তুলে দিয়েছেন।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সম্মাননাপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন-শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা রাবেয়া খাতুন, সুফিয়া বেগম, আলেয়া বেগম, হিরন ময়ী দাশ রুনু, আলেয়া ছালাম, দীপা রহমান, কহিনুর বেগম, নাজমা আক্তার, নুরজাহান বেগম, রোকেয়া বেগম, বিভা রানী মজুমদার, হামিদুননেছা, কানুন গমেজ ও হাবিবা আলম।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন-মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।

Top