শার্শা নিখোঁজের সাতদিন পর পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শা নিখোঁজের সাতদিন পর পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় নিখোঁজের সাত দিন পর হামিদা বিবি (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা নামক এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হামিদা বিবি বাগআঁচড়া গালর্স স্কুল এ্যান্ড কলেজ এলাকার মৃত আব্দুল আহাদের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ই ফেব্রুয়ারি বিকাল থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিল। আজ দুপুরে স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে বৃদ্ধার নাতিকে খবর দিলে সে মরদেহটি শনাক্ত করেন।এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান বলেন, বৃদ্ধার মরদেহ পুকুরে ভাসছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Top