ছবিসহবরিশালে ৮ দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ছবিসহবরিশালে ৮ দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন


খোকন হাওলাদার, বরিশাল :শিক্ষা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণ, শিক্ষক বদলী ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বাতিলসহ ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। মানববন্ধন শেষে একই দাবিতে মিছিল ও জেলা প্রশাসনের মাধ্যমে সরকার প্রধানকে স্মারকলিপি প্রদান করেন তারা।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুন অর রশীদ, মহানগর শাখা সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম ও মহানগর মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নরুল ইসলামসহ অন্যরা।বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা পেয়ে থাকেন। যা একেবারে অপ্রতুল এবং অসম্মানজনক। তারা ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে একই দাবিতে সেখান থেকে একটি মিছিল সহকারে জেলা প্রশাসন চত্বরে যান শিক্ষকরা।

Top