বেনাপোলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মোছাঃ মুন্নি আক্তার (১৮) নামের এক গৃহবধূ। নিহতের মরদেহটি উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মুন্নি আক্তার বেনাপোল পাটবাড়ি গ্রামের মো. সাজ্জাদুল ইসলামের স্ত্রী।রোববার (১৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে বেনাপোল পাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলছে মুন্নি। তখন স্থানীয়রা মুন্নিয়াকে নামিয়ে বিছানায় রাখে।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন,খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

Top