চলছে ফাগুন মাস, শীতের তীব্রতাও কিছুটা কমেছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

চলছে ফাগুন মাস, শীতের তীব্রতাও কিছুটা কমেছে


এ বি এম তারেক:চলছে ফাগুন মাস, শীতের তীব্রতাও কিছুটা কমেছে। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় আমগাছে মুকুল আসতে শুরু করেছে। বসন্তের প্রথম দিনে ফাগুনের হাওয়ায় চারদিক ছড়িয়ে পড়েছে মুকুলের ঘ্রাণ। আম চাষিরাও শুরু করেছেন বাগানের পরিচর্যা।
জেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, বাড়ির পাশে, সড়কের পাশে ও বাগানে আমগাছে আগাম মুকুল শোভা পাচ্ছে। বিশেষ করে কানসাট এলাকায় ভরে গেছে আমের মুকুলে। বসতে শুরু করেছে মৌমাছিও।পুকুরিয়া এলাকার আফসার আলী বলেন, আমি গত পাঁচ বছর থেকে আম চাষ করি। গত বছর আমার ২ বিঘা আশ্বিনা ও এক বিঘা হিমসাগর আমের বাগান ছিল। প্রথম থেকে পরিচর্যা করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছিল। আম বিক্রি করে পেয়েছি প্রায় ৩ লাখ টাকা। এবার ওই তিন বিঘা জমির বাগানে ফের পরিচর্যা শুরু করেছি। আগাম মুকুল দেখার পর থেকে মনটা ভালোই লাগছে। এই মুকুল টিকে থাকলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে।সুন্দরপুর ইউনিয়নের ফারুক আলী বলেন, আমের বাগানে গত ১০ দিন থেকেই আমের মুকুল ফুটতে শুরু করেছে। তাই পরিচর্যাও শুরু করেছি। গত বছর আমার দুই বিঘা জমিতে লক্ষণভোগ আমের বাগান ছিল। তাতে আমার খরচ হয়েছিল প্রায় ৩৫ হাজার টাকা। আর আমের দাম কম হওয়ায় ১ লাখ টাকার মতো পেয়েছিলাম।

আব্বাস বাজার এলাকার হাবিব আলী বলেন, আমার নিজ জমিতে দুই বিঘা হিমসাগর আমের বাগান রয়েছে। তাই বাগান পরিচর্যা করা শুরু করেছি। কিছু গাছে মুকুল এসেছে। ভালো পরিচর্যা হলে সব গাছেই মুকুল আসবে। এই দুই বিঘা জমি থেকে গত বছর প্রায় আড়াই লাখ টাকার আম বিক্রি করেছিলাম। আর বাগান পরিচর্যায় খরচ হয়েছিল প্রায় ৭০ হাজার টাকা।এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত চার-পাঁচ বছর থেকে লোকসানের মুখে আম ব্যবসায়ীরা। তবে গত বছর থেকে ব্যবসায়ীর লাভবান হতে শুরু করেছেন। আর এবছর বিভিন্ন ধরনের আমগাছ রোপণের ফলে চাষিরা ফের লাভের মুখ দেখবেন বলে আশা করা যাচ্ছে। এবার এখন পর্যন্ত এ জেলার ১০ শতাংশ গাছে আমের মুকুল এসেছে। আশা করছি ৯০ শতাংশের বেশি গাছে এবার আমের মুকুল ফুটবে।

Top