বেনাপোল সীমান্তে ২০ পিচ স্বর্ণের বারসহ আটক ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্তে ২০ পিচ স্বর্ণের বারসহ আটক ২


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০ পিচ স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা।সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ২০পিচ স্বর্নের বারসহ পাচারকারীদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানাধী পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ লিটন হোসেন(২৫) একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান(২৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৯১ গ্রাম ২০ পিচ স্বর্ণের চালান আটক করে।খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কের্নেল মঞ্জুর ই এলাহী জানান, বেনাপোল পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রাম থেকে ২০ পিচ স্বর্ণসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি উনপঞ্চাশ লক্ষ একান্ন হাজার নব্বই টাকা)।আটককৃত স্বর্ণ পাচারকারীদ্বয়, স্বর্ণের বার এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Top