বেতাগীতে দৈনিক আমার সংবাদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেতাগীতে দৈনিক আমার সংবাদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বেতাগী(বরগুনা) প্রতিনিধি:দৈনিক আমার সংবাদ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৩ ফেব্রæয়ারি সকাল ১১টায় সাপ্তাহিক বিষখালী কার্যালয়ে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. সুজনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সহসভাপতি মো. মহসীন খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু।

বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাব সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, সিনিয়র সদস্য প্রভাষক আবুল বাসার খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মেহেদী হাসান কোয়েল, সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ফুয়াদ, সদস্য মো. ফোরকান হোসেন ও মো. আরিফুল ইসলাম প্রমুখ।

Top