বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি’তে পাশের হার ৯৫.৭৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে মোট ৬৩ হাজার ৯৬৪ জন পাশ করেছে।রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।ঘোষিত ফলে বরিশালে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। মোট জিপিএ-৫ প্রাপ্ত ৯ হাজার ৯৭১ জনের মধ্যে ছাত্রী ৬ হাজার ৪৯০ জন এবং ছাত্র ৩ হাজার ৪৮১ জন। পাশের হারেও মেয়েরা এগিয়ে। বরিশাল শিক্ষা বোর্ডে মেয়েদের পাশের হার ৯৬.৯৪ ভাগ এবং ছেলেদের পাশের হার ৯৪.৪৮ ভাগ। বরিশাল বোর্ডে এবার ৬৬ হাজার ৭৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

গত বছর অর্থাৎ ২০২১ সালে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ছিল শতভাগ। এর আগে ২০১৯ সালে পাশের হার ছিল ৭০.৬৫ ভাগ। পরীক্ষার ফল ভালো হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

Top