বরিশালে এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন


খোকন হাওলাদার, বরিশাল:সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচির আয়োজন করেন তারা।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ নীলু বলেন, সপ্তাহের ব্যবধানে সিলিন্ডারজাত গ্যাসের দাম ১শ’ টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে চাল থেকে শুরু করে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছেই চলছে । এতে নিম্ন আয়ের মানুষদের জীবনযাপন দারুণ সংকটে পড়েছে।দেওয়ান আব্দুর রশীদ আরও বলেন, বাজার তদারকি না থাকার সুযোগে ইচ্ছামাফিক দাম নিচ্ছে ব্যবসায়ীরা। এক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারে প্রতি আহ্বান জানান তিনি।

Top