গৌরনদীতে থ্রি হুইলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গৌরনদীতে থ্রি হুইলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত


খোকন হাওলাদার,বরিশাল:ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড়ে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক কলেজছাত্র ফেরদৌস বেপারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী।শনিবার (১২ ফেব্রুয়ারি ২২) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং উজিরপুর উপজেলার সরকারী আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক শেখ বেল্লাল হোসেন বলেন, থ্রি হুইলার মাহিন্দ্রাটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাটাজোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেলচালক ফেরদৌসের মৃত্যু হয়।এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে, জানান হাইওয়ে থানার এ কর্মকর্তা।

Top