বেনাপোলে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামি আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামি আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯জন পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আটক ৯জন পলাতক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।আটককৃতরা হলেন, বেনাপোল বারপোতা গ্রামের মোঃ রাসেল, আনোয়ার হোসেন, আব্দুল কুরবান আলী, মোঃ মহিদুল ইসলাম, মোঃ এনামুল হাসান, মোঃ রহমত আলী, মোঃ আবুল বাশার, মোঃ সফিকুল ইসলাম বুড়ো, মোঃ নাজিম উদ্দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, ‘মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পলাতক ছিল। এধরনের অভিযান অব্যাহত আছে।

Top