বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল খড়িডাঙ্গা গ্রাম থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. মনিরুজ্জামান (৪৮) ও মো. আঃ সালাম (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ৮টার দিকে খড়িডাঙ্গা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান খড়িডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে ও একই গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আঃ সালাম।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top