বরিশালে ২৮৪জনের করোনা শনাক্ত, মৃত্যু ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ২৮৪জনের করোনা শনাক্ত, মৃত্যু ১


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০০ জন। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯ শতাংশ।সোমবার (৬ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১০৮ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫০২ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৯৬ জন। মোট মারা গেছেন ২৩২ জন।
পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৫ জন। ভোলায় নতুন ২৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০৫ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০৮ জন।

পিরোজপুরে নতুন ৪৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৩৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। নতুন করে কেউ সুস্থ না হলেও মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৩১১ জন।বরগুনায় নতুন ৩১ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৫৭ জন। মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৯০ জন। ঝালকাঠিতে নতুন ৪৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫১ জন।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় ১৪৯ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৫৯ জন পজিটিভ ও ৮৮ জন করোনা নেগেটিভ হয়েছেন। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯ শতাংশ।বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৯২১ জন।

Top