বরিশালে হোটেল শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে হোটেল শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে হোটেল শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা হোটেল-রেস্তোরাঁ সাধারণ শ্রমিকবৃন্দের ব্যানারে সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিক মো. তারেকুল ইসলাম, মিজান হাওলাদার, আবুল বাশার ও মো. নাসিরসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গত ২ ফেব্রুয়ারি নগরীর চরকাউয়া খেয়াঘাটের ভোজন বাড়ি বিরিয়ানী হাউজের মালিক ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রুহুল আমিনের কাছে মো. মঞ্জু নামে এক হোটেল শ্রমিক তার কাজের বকেয়া বাবদ ১ হাজার ৮০০ টাকা দাবি করেন।
এতে ক্ষিপ্ত হয়ে রুহল আমিন গ্লাস ভেঙ্গে মঞ্জুরের মাথায় রক্তাক্ত জখম করে। আহত মঞ্জুকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বক্তারা শ্রমিক নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Top