বেনাপোলে ওয়ান শুটারগান ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ওয়ান শুটারগান ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি সহ ইসরাফিল হোসেন (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।রবিবার (৬ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।আটক ইসরাফিল বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃতঃ রবিউল ইসলামের ছেলে।

যশোর র‌্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, বেনাপোল ছোটআঁচড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে দেশিয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Top