বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-১


খোকন হাওলাদার, বরিশাল:ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে রনি শরীফ (২২) নামের এক মাহিন্দ্রা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ বাসস্টান্ডের মল্লিক মার্কেটের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত রনি বাকেরগঞ্জ উপজেলার রহমগঞ্জ বাজার এলাকার আয়নাল শরীফের ছেলে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

Top