বরিশালে সরস্বতী পূজা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে সরস্বতী পূজা অনুষ্ঠিত


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে নানা আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে পূজা মণ্ডপগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। তারা দেবী সরস্বতীর আরাধনা করেন।প্রতি বছরের মতো এবারও বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন স্কুল কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়। সবচেয়ে বড় আয়োজন হয় নগরীর রামকৃষ্ণ মিশনে। পূজা অর্চনার মধ্য দিয়ে ভক্তরা বিদ্যার দেবী সরস্বতীর কাছে জ্ঞান ও বিদ্যা অর্জনের জন্য প্রার্থনা করেন। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন মন্দির প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির কমিটির আহবায়ক সুজন চন্দ্র পাল, সদস্য ড. সুব্রত কুমার দাস, ড. ধীমান কুমার রায় ও হেনা রানী বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Top