শার্শায় প্রতিবেশির কাটা গর্তে পড়ে শিশুর মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় প্রতিবেশির কাটা গর্তে পড়ে শিশুর মৃত্যু


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: সীমান্তবর্তী শার্শার বসতপুর গ্রামে পানিতে ডুবে তাসকিন হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে প্রতিবেশির কাটা একটা বড় গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়। তাসকিন হোসেন উপজেলার বসতপুর গ্রামের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেনের ছেলে।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে তাসকিন হঠাৎই প্রতিবেশির কাটা একটি বড় গর্তের মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন তাসকিনকে বেশ কিছুক্ষন না দেখতে পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের মধ্যে জমে থাকা বৃষ্টির পানিতে তাসকিনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে জানায়। এসময় তাসকিনের মরদেহ গর্ত থেকে উদ্ধার করার সময় পরিবার ও এলাকাবাসীর মাঝে কান্নার রোল পড়ে যায়।

Top