শার্শায় জুয়ার আসরে পুলিশের অভিযান আটক ৫ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় জুয়ার আসরে পুলিশের অভিযান আটক ৫


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: সীমান্তবর্তী শার্শার গোড়পাড়া এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।শনিবার বেলা ১২টার দিকে আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।আটককৃতরা হলেন, শার্শার তেবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন(৩২), ওলিয়ার রহমানের ছেলে মো. তরিকুল ইসলাম(৩১), মৃত মোসলেম সর্দারের ছেলে জিয়া সরদার(৪৫), ইরফান সর্দারের ছেলে সাইফুল ইসলাম(৩৫) ও জয়নালের ছেলে আবুল হাসেম(৫০)।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ ৫জনকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top