কাউখালিতে ৮৫০০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারি আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

কাউখালিতে ৮৫০০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারি আটক


পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় অভিযান চলিয়ে ৮৫০০ পিচ ইয়াবা ও নগদ ২ লক্ষ ৪ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মধ্যম শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসান মুন্না (১৯), ইকতার জাহান তৃষা(২১) ও শারমিন আক্তার নামে তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫০০ পিচ ইয়াবা ও নগদ ২ লক্ষ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সহ পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় – বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদক আইনে মামলা করার হয়েছে।

Top