বরিশালে একদিনে করোনা শনাক্ত ৪৪.৪৪ শতাংশ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে একদিনে করোনা শনাক্ত ৪৪.৪৪ শতাংশ


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২১ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষায় ৪৪.৪৪ শনাক্ত করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল কলেজের পরিচালক কার্যালয় সূত্র জানায়, সোমবার (৩০শে জানুয়ারি) সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ১৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে তিনজন রোগী ছাড়পত্র নিয়েছেন এবং নানা উপসর্গ নিয়ে আটজন রোগী করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ২১ জন রোগী। যার মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সোমবার রাতে ১৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৪৪ শতাংশ।এর আগে রবিবার ৪২.৭০ করোনা শনাক্ত হয় আরটি পিসিআর ল্যাবে। চলতি মৌসুমে গত ১৫ জানুয়ারি সর্বনিম্ন ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয় বরিশালে।

Top