সাংবাদিক লোকমানকে দ্রুত মুক্তি দেওয়াসহ মামলা প্রত্যাহারের এই দাবি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সাংবাদিক লোকমানকে দ্রুত মুক্তি দেওয়াসহ মামলা প্রত্যাহারের এই দাবি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক ‘আজকের সময়ের বার্তা’ পত্রিকার সম্পাদক-প্রকাশক এম লোকমান হোসাইনকে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোহেল মাহামুদ (৪৩) নামে জনৈক এক ব্যক্তির করা মামলায় রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন লোকমান হোসাইন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ফারুক হোসেন সেই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন।সোহেল মাহামুদ ২০২০ সালের ২৭ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাংবাদিক লোকমান হোসাইনকে অভিযুক্ত করে একটি নালিশি অভিযোগ করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে তা তদন্ত করে বাকেরগঞ্জ থানা পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।লোকমান হোসাইন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক লোকমান হোসাইন তার মালিকানাধীন ‘নিউজসেভেনবিডি.টিভি’ নামক অনলাইন নিউজপোর্টালে মামলার বাদী সোহেল মাহামুদকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করে এবং তা ফেসবুক পেইজে শেয়ার করেন। এতে মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে সোহেল মাহামুদ ঢাকার সাইবার আদালতে মামলা করেন।আদালতের নির্দেশে অভিযোগটি বাকেরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন হাওলাদার তদন্ত করেন এবং এর প্রতিবেদন বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন।

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন। বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন। বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ।বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটিসহ সংগঠনের নেতাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিক লোকমানকে দ্রুত মুক্তি দেওয়াসহ মামলা প্রত্যাহারের এই দাবি জানানো হয়েছে।

Top