আছমত আলী খান ইন্সটিটিউশনের প্রধান শিক্ষককে বাসা থেকে অপসারণের দাবি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আছমত আলী খান ইন্সটিটিউশনের প্রধান শিক্ষককে বাসা থেকে অপসারণের দাবি


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের ১০৯ বছরের ঐতিহ্যবাহী আছমত আলী খান (এ কে) ইন্সটিটিউশনের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনকে স্কুল ক্যাম্পাসের বাসা থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই স্কুলের অন্য শিক্ষকরা। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরিন পারভীন বলেন, নানা দুর্নীতির অভিযোগে জসীম উদ্দীনকে সাময়িক বহিস্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। এরপরও তিনি বেআইনিভাবে স্কুলের দুটি শ্রেণিকক্ষ দখল করে সপরিবারে অবস্থান করছেন। তিনি স্কুল শিক্ষকদের নামে মামলাসহ নানা হয়রানি করছেন। তার বিরুদ্ধে স্কুলের বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। দুর্নীতিগ্রস্ত সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক জসীম উদ্দীনকে স্কুল ক্যাম্পাস থেকে অপসারণের দাবি জানানো হয়।এ সময় ওই স্কুলের শিক্ষক মো. জিয়াউল হক ফারুক, কাঞ্চন আলী, রতন কুমার মজুমদার, ইসরাত জাহান সিলভী, আসমা আক্তার, মো. মামুন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Top