বরিশাল মহানগর বিএনপির সভা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল মহানগর বিএনপির সভা


খোকন হাওলাদার, বরিশাল:নবগঠিত বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুযারি) দুপুরে নগরীর ডিসি ঘাটের একটি রেস্তোরায় সভা অনুষ্ঠিত হয়।মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল ও জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ কমিটির ৪২ সদস্যের ৪১ জন উপস্থিত ছিলেন। এছাড়া সভায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

পরিচিতি সভায় আগামী সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়ার আহবায়ক জানান নেতারা। গত ৩ নভেম্বর মহানগর বিএনপি’র সংক্ষিপ্ত আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। গত ২২ জানুয়ারি ৪২ সদস্যের পূর্নাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

Top