যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভরন-সাতক্ষীরা সড়কের জামতলা নামক স্থানে প্রাইভেটকার দূর্ঘটনায় রিপন হোসেন(৩৫) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন।শুক্রবার সকালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে গুরুতর আহত হয়ে মারা যায় রিপন হোসেন। এসময় প্রাইভেট কারের চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে।নিহত রিপন হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার সরনপুর গ্রামের আমিনুর মেম্বারের ছেলে এবং বেনাপোলে অবস্থিত নিউ সোনার বাংলা ট্রান্সপোর্টের সত্তাধিকারী।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারী আজিম উদ্দীন জানান, রিপন ব্যক্তিগত কাজে নাভরন থেকে প্রাইভেটকার যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন।এসময় একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খায় প্রাইভেটকার। এতে গুরুতর জখম হয়ে ঘটনা স্থলে নিহত হয় রিপন হোসেন।শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তকা(ওসি) বদরুল আলম খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে স্থানীয়রা জানান, ব্যস্ততম এ সড়কটি সরু হওয়ায় একটি যানবাহন আর একটি যানবাহনকে পাশ কাটাতে প্রাইয় এমন দূর্ঘটনায় মানুষের জীবন যাচ্ছে।এক্ষেত্রে সড়কের আয়াতন বৃদ্ধি করা হলে এমন দূর্ঘটনা কুমবে।

Top