ছাগলে ধানের বীজ খাওয়ায় বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ছাগলে ধানের বীজ খাওয়ায় বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নারী আটক


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালের হিজলা উপজেলায় ছাগলে ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে কাঞ্চন আলী রাঢ়ী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কাঞ্চন ওই এলাকার মৃত আলী আহমেদ রাঢ়ীর ছেলে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।ওই উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামে গত বুধবার (২৬ জানুয়ারী) বেলা ১২টার দিকে কাঞ্চন আলীকে কুপিয়ে আহত করার পর একই দিনে দিবাগত রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন দফাদার জানান, নিহত কাঞ্চনের ছাগল গতকাল বুধবার দুপুরে প্রতিবেশী মোল্লা বংশের এক ব্যক্তির ক্ষেতের ধানের বীজ খায়। এ নিয়ে কাঞ্চনের সাথে প্রতিপক্ষ মোল্লা গ্রুপের বাদানুবাদ এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়। এসময় মোল্লা গ্রুপের মিরন মোল্লা, মহিউদ্দিন, শাহাবুদ্দিন, ইমরান, ইমন, রাসেল ও কামালসহ অন্যান্যরা কাঞ্চনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, বৃদ্ধ কাঞ্চন হত্যায় জড়িত থাকার অভিযোগে ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের চেস্টা চলছে। দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষ গ্রুপেরও একজনকেও আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলঅ দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

Top